সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৮ নভেম্বরএলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: জামায়াত২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিনবরগুনায় বিএনপি নেতার সদস্য পদ স্থগিতটিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিতব্রাজিল-উরুগুয়েকে আতিথেয়তা দিয়ে ভারতের ক্ষতি ১১২ কোটিমাদকাসক্ত ছেলের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা, প্রাণ বাঁচাতে ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারেভার্চুয়াল শুনানিতে তিন সপ্তাহে জামিন পেল ৫২ শিশু‘মুক্তিযুদ্ধের পর রক্ষীবাহিনীকে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল’মজুরি বোর্ড গঠনের পরও অশান্ত শিল্পাঞ্চল, বন্ধ ৭০০ পোশাক কারখানা
বিজ্ঞাপন

সেঞ্চুরি থেকে ৪ রান দূরে সাদমান, আলোকস্বল্পতায় বন্ধ খেলা

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম
সেঞ্চুরি থেকে ৪ রান দূরে সাদমান, আলোকস্বল্পতায় বন্ধ খেলা

মিরপুর টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর আর কোনো উইকেট না হারিয়ে চা বিরতিতে গেছে স্বাগতিকরা। সাদমান ইসলাম ও তাওহীদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৭৭ রান।

দিনের দ্বিতীয় সেশনে ২ উইকেটে ৯৬ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। সেশনের শুরুতে শান্ত (১৯) ফিরে গেলেও এরপর আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। চতুর্থ উইকেটে ৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন সাদমান ও হৃদয়। ১৬৭ বলে ৮ চারে ৭৯ রান নিয়ে অপরাজিত সাদমান। অন্য প্রান্তে ৭৪ বলে ৩ চারে ৩৬ রান করে তাঁকে সঙ্গ দিচ্ছেন হৃদয়।

দ্বিতীয় সেশনে ২৯ ওভারে ৮১ রান যোগ করেছে বাংলাদেশ, হারিয়েছে মাত্র একটি উইকেট। শেষ সেশনে সাদমানের সেঞ্চুরি এবং এই জুটি আরও বড় করার দিকেই থাকবে স্বাগতিকদের নজর।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...