মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
স্বাস্থ্যসনদ দেখাতে না পারায় জমিদারি ভোজকে লাখ টাকা জরিমানাএকাধিক কর্মকর্তার ভাষ্য: নিয়োগের প্রতিশ্রুতি না রাখাতেই হেনস্তা আইইডিসিআর পরিচালকখুলনায় অপরাধ: পথে পথে চাঁদা, কথায় কথায় খুনগাইবান্ধার চরাঞ্চল: ভুট্টা চাষে সার মিলছে নাপিরোজপুরের নেছারাবাদ: পাইলিং করে বন্ধ সেতু নির্মাণনারায়ণগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪কালুরঘাট থেকে চৌধুরীহাট: বালুর দেড় শতাধিক অবৈধ স্পটরূপগঞ্জে টেক্সটাইল মিলে কম্প্রেসার বিস্ফোরণে ৪ জন দগ্ধডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর, মায়ের বুকফাটা আর্তনাদহাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর অনুপস্থিত মাদ্রাসা শিক্ষকের, সুপারকে শোকজ
বিজ্ঞাপন

সেঞ্চুরির অপেক্ষায় থাকা সাদমানই বড় আশা

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৯ এএম
সেঞ্চুরির অপেক্ষায় থাকা সাদমানই বড় আশা

ইশ্‌, আর কয়েকটা বল যদি খেলতে পারতাম! মেঘলা আবহাওয়ায় আলোক স্বল্পতার কারণে দিনের খেলা শেষে মাঠ ছাড়ার সময় মনে মনে এমন কিছুই কি ভাবছিলেন সাদমান ইসলাম? মুচকি হাসিতে তাঁর মাথা নাড়ানো দেখে সে আন্দাজ করাই যায়।

৯৯ রানে অপরাজিত থাকা সাদমানের জন্য এমন আক্ষেপ অমূলক নয়।

তিন অঙ্কের অপেক্ষা নিয়ে মাঠ ছাড়লেও মিরপুর টেস্টের প্রথম দিনটা ভালোভাবেই পার করেছে বাংলাদেশ। ৩ উইকেট হারিয়ে স্বাগতিকেরা স্কোরবোর্ডে তুলেছে ২১৩ রান।

প্রথম দিনের শেষের সঙ্গে অবশ্য শুরুর মিল পাওয়া যাবে না। মিরপুর টেস্টে টস জেতা বাংলাদেশের দুই ওপেনার সাদমান ও তানজিদ হাসান তামিমের বিপক্ষে শুরু থেকেই ভীতি ছড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার জেডন সিলস ও শামার জোসেফ। তাঁদের গতি ও দুর্দান্ত লাইন-লেংথে অসহায় ছিলেন সাদমান-তামিমরা। প্রথম ১০ ওভারে রান করতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে তাঁদের। এ সময় বাংলাদেশ করতে পেরেছিল মোটে ১৯ রান। তাও আবার তামিমের উইকেট হারিয়ে। এমন একটা বাজে শুরুর পরও স্বস্তি নিয়েই দিন শেষ করেছে বাংলাদেশ। যেখানে কৃতিত্ব ওই সাদমানের।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...